খেলাধুলা

বাংলাদেশের ইনিংস নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটারের পর্যবেক্ষণ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


বাংলাদেশের ইনিংস নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটারের পর্যবেক্ষণ

হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ৪.৭০০ রানরেটের বিপরীতে বাংলাদেশের রানরেট ১.০০১। 

১৪৪ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জয় নিশ্চিত করে ১৭.৪ ওভারে। এ প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, বাংলাদেশের আরও দ্রুত জয় পাওয়া উচিত ছিল।

ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমড আউট’ অনুষ্ঠানে তিনি বলেন, "আমার মনে হয় তাদের ১৫ বা ১৬ ওভারের মধ্যে ম্যাচটি শেষ করার সুযোগ ছিল। সেই চেষ্টাটা করতে পারত। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মধ্যে একটি লম্বা জুটি হয়েছিল। তাওহীদ প্রায় ১ বলে ১ রান করে ৩৫ করেছেন। তারা দুই ওভার আগে খেলা শেষ করতে পারত। সেই সুযোগটি নিতে পারলে কাজটা হয়ে যেত, তাহলে পরের ম্যাচে জিতলেই চলত।"

বাংলাদেশের দ্রুত জয় নিশ্চিত না করার বিষয়ে হংকং ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, "অবশ্যই বড় ব্যবধানে জিততে পারলে ভালো। যেটা আফগানিস্তান করেছে, সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট। একই সময়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা একটি নতুন খেলা খেলব। যেকোনো দলই একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে, তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ব্যবধানে জেতাটাও কষ্ট হয়ে যাবে। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ম্যাচ জেতার চেষ্টা করব।"

ম্যাচ শেষে তাওহীদ হৃদয় লিটনের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, "দিন শেষে ফলাফল গুরুত্বপূর্ণ। যদি আমরা জিততে না পারতাম, তাহলে আপনারাই হয়তো কথা বলতেন। আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম। পরিস্থিতি যা দাবি করেছে, আমরা সেভাবেই খেলার চেষ্টা করেছি।"


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৬ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom