বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল আমদানিতে আগ্রহ প্রকাশ জাপানের
অনলাইন ডেস্ক
বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল আমদানির আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষ রাইস ব্রান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড। গত সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি।
সভায় সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি উল্লেখ করেন যে, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ জোগান দেয় রাইস ব্রান তেল উৎপাদনকারীরা। তবে, চাহিদার তুলনায় জাপানে ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম। তিনি বলেন, জাপানে বিপুল চাহিদা থাকায় তারা বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল নিতে আগ্রহী।
অনুষ্ঠানে বাংলাদেশ সুদান জিনিং কটন কোম্পানি লিমিটেড-এর বিজনেস অ্যাসোসিয়েট গাজী মাহমুদ কামাল বলেন, দেশে রাইস ব্রান তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করা গেলে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। দেশের প্রধান ফসল হিসেবে পর্যাপ্ত ধান থাকায় স্থানীয় পর্যায়ে কাঁচামালের কোনো ঘাটতি নেই এবং রাইস ব্রান তেলের বাজার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল) মো. জাকির হোসেন মন্তব্য করেন, যদিও দেশে বেশ কিছু প্রতিষ্ঠান রাইস ব্রান তেল উৎপাদন করছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এর চাহিদা এখনও তুলনামূলকভাবে কম। এই পরিস্থিতিতে তিনি রপ্তানি বাজার নিয়ে ভাবার গুরুত্ব তুলে ধরেন।
সভার সভাপতি ও এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি রাইস ব্রান তেল শিল্পে জাপানি বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতাও আহ্বান করেন। তিনি আরও জানান, সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড বাংলাদেশে শিল্প স্থাপন করলে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা দেবে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া স্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারীরা অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে কিছু ভিন্নমত পোষণ করেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন যে, অপরিশোধিত তেল রপ্তানি করা হলে দেশে রাইস ব্রান তেলের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। এ কারণে কেউ কেউ অপরিশোধিত তেল রপ্তানির বিপক্ষে মত দেন। আবার অন্য কেউ কেউ অপরিশোধিত তেলের পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে পরিশোধিত তেল রপ্তানির প্রস্তাবও করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রি. জে. (অব) আবু নাঈম মো. শহীদউল্লাহ, সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের কর্পোরেট প্ল্যানিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তাকাকি ইয়ামাগুচি এবং অন্যান্য ব্যবসায়ী নেতারা।
মহেশখালীর এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, ২–৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক: জ্বালানি মন্ত্রী
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ (বৃহস্পতিবার) বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
১ ঘন্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ
৬ ঘন্টা আগে
গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও
৯ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
৩ দিন আগে
