বাংলা কিউআরের আইআরএফ শূন্য, থাকছে ছোট লেনদেনে প্রণোদনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা পৃথক দুটি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর কোডভিত্তিক সব ধরনের লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান এক্যুয়্যারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চেন্ট পেমেন্ট সহজ করা, ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনা এবং নিরাপদ, সাশ্রয়ী ও আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে বাংলা কিউআরভিত্তিক লেনদেন বাড়াতে চালু করা হচ্ছে নতুন প্রণোদনা কর্মসূচি। ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের মার্চেন্ট পয়েন্টে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনে এ প্রণোদনা দেওয়া হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এক্যুয়্যারিং প্রতিষ্ঠানকে লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।
তবে প্রণোদনা পাওয়ার জন্য কোনো লেনদেনকে কৃত্রিমভাবে একাধিক ছোট লেনদেনে ভাগ করা বা লেনদেনের পরিমাণ বাড়াতে ‘ট্রানজ্যাকশন স্ট্রাকচারিং’ করা যাবে না। ব্যর্থ, রিভার্সড, রিফান্ডেড, চার্জব্যাক, বিতর্কিত বা পরবর্তীতে বাতিল হওয়া লেনদেনের বিপরীতেও প্রণোদনা দেওয়া হবে না।
কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড, মার্চেন্ট-সংক্রান্ত তথ্য ও সহায়ক নথি যাচাই করতে পারবে। কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত বা কৃত্রিম লেনদেনের বিপরীতে ভুলবশত প্রণোদনা দেওয়া হলে তা ফেরত নেওয়া বা পরবর্তী প্রণোদনার অর্থের সঙ্গে সমন্বয় করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে ছোট অঙ্কের ডিজিটাল লেনদেনে ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগদনির্ভরতা কমিয়ে দেশে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পরই আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে।সংবাদদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...
৩ দিন আগে
আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, ডিম-মুরগির দামে নতুন চাপ
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বিশেষ করে ডিম, মুরগি, মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকায়...
৩ দিন আগে
মহেশখালীর এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, ২–৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক: জ্বালানি মন্ত্রী
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ (বৃহস্পতিবার) বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
৪ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ
৪ দিন আগে
