বানিজ্য

বাজেটের পরদিনও সবজির বাজারে স্বস্তি নেই, বেশিরভাগ পণ্যের দাম ৫০-৮০ টাকার মধ্যে

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


বাজেটের পরদিনও সবজির বাজারে স্বস্তি নেই, বেশিরভাগ পণ্যের দাম ৫০-৮০ টাকার মধ্যে

ছবি: সংগৃহীত


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিন রাজধানীর খুচরা সবজির বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবসায়ী ও ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, বাজেটের প্রভাব এখনও বাজারে পড়েনি। আগের সপ্তাহের মতোই অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মৌসুম না থাকায় টমেটো এখনও সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এছাড়া শসার দামও তুলনামূলক বেশি, প্রতি কেজি ১০০ টাকা।

বর্তমানে প্রতি কেজি করলা ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা এবং ধন্দুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা, জালি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজেটের পরদিন বাজারে এসে দামে কোনো পরিবর্তন দেখেননি। তার মতে, সব ধরনের সবজির দাম মোটামুটি আগের অবস্থানেই রয়েছে।

একই ধরনের মন্তব্য করেন বাড্ডা এলাকার ক্রেতা সুলতান আহমেদ। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি এবং বাজেট ঘোষণার প্রভাব এখনও দৃশ্যমান নয়।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলী জানান, মাসের শুরুতে সবজির দাম কিছুটা বেশি থাকলেও গত এক সপ্তাহ ধরে বাজার স্থিতিশীল রয়েছে। তার ভাষায়, বেশিরভাগ সবজিই এখন ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম তুলনামূলক বেশি রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানোর প্রস্তাব থাকলেও এর প্রভাব খুচরা বাজারে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তাই আপাতত সবজির বাজারে বড় ধরনের মূল্য পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।


মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য, ৬০টি পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব
মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য, ৬০টি পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিভিত্তিক বিভিন্ন পণ্যের ওপর উৎসে কর (সোর্স ট্যাক্স) কমানোর প্রস্তাব রাখা হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র অনুযায়ী, বর্তমানে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ১ শতাংশ, ২ শতাংশ ও ৫ শতাংশ হারে উৎসে

১ দিন আগে


ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, শিক্ষার্থীদের জন্য ছাড়
ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, শিক্ষার্থীদের জন্য ছাড়

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী এবং বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এই বিধানে ছাড় রাখা হয়েছে।প্রস্তাব অনুযায়ী, স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো-ফ্রিলস অ্যাকাউন্ট (সহজ শর্তে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য খোলা হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

১ দিন আগে


কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপনের বাজেট: অর্থমন্ত্রী
কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপনের বাজেট: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করে বাজেট বাস্তবায়নের চেষ্টা করবে সরকার।বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপলক্ষে আয়োজিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

১ দিন আগে


ইসলামী ব্যাংক ইস্যুতে উদ্বিগ্ন ব্যাংকাররা, রাজনৈতিক মাত্রা দেখছেন গভর্নর
ইসলামী ব্যাংক ইস্যুতে উদ্বিগ্ন ব্যাংকাররা, রাজনৈতিক মাত্রা দেখছেন গভর্নর

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা ও বিতর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকাররা। তাদের আশঙ্কা, এ পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom