আন্তর্জাতিক

বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা

ছবি: সংগৃহীত


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, দেশটির নেতা কিম জং উন-এর কিশোরী কন্যা তার বাবাকে পেছনে বসিয়ে একটি সেনাবাহিনীর ট্যাংক চালাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, কন্যা জু সম্ভবত তার বাবার উত্তরসূরি হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করছেন। ছবিটি শুক্রবার প্রকাশিত হয়।

কিমের কন্যাকে পরিচিতি জু নামে দেওয়া হয়েছে। আনুমানিক বয়স ১৩ বছর হলেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে তার নাম বা বয়স সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ছবিতে দেখা যায়, জু মনোযোগ দিয়ে ট্যাংক চালাচ্ছেন, আর কিম জং উন ট্যাংকের বুরুজে হেলান দিয়ে বসে আছেন। এছাড়া ট্যাংকের বাইরের অংশে তিনজন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে কেসিএনএ জানিয়েছে, জুকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল এবং হ্যান্ডগান দিয়ে গুলি চালাতে দেখা গেছে। বৃহস্পতিবার কিম জং উন এক নতুন ধরনের ট্যাংকের মহড়া তদারকি করেছেন। এই মহড়া প্রদর্শন করেছে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা, বিশেষ করে ড্রোন ও ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে।

এর পাশাপাশি কিম পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ কৌশলগত অস্ত্রাগার গঠন এবং দেশের প্রচলিত অস্ত্রের আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছেন।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom