অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা আজাদ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন এলিজা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন।
বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ
এলিজা আজাদের বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশি কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসীরা এলিজাকে শুভেচ্ছা জানান।
রহমাতউল্লাহ বলেন, এলিজার এই বিজয় বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে মূলধারার কর্মকাণ্ড ও রাজনীতিতে সম্পৃক্ত হতে এটি উৎসাহিত করবে।
‘রাজনীতিতে অবস্থান তৈরি করা সহজ ছিল না’
এলিজা আজাদ সংবাদমাধ্যমকে বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি এগিয়ে আসুক।
এই যাত্রায় স্বামী, সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সমর্থনকে নিজের বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এলিজা।
প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা
এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে কাজ করছেন। স্থানীয় সরকারে তাঁর এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
এর আগেও দায়িত্বে ছিলেন বাংলাদেশিরা
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে এর আগেও বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
পালাওয়ানের কাছে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭
ফিলিপাইনের পর্যটন হটস্পট পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগার সময় এটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট...
৬ ঘন্টা আগে
১ হাজার ৯৯৯ রুপির অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার, পার্সেলে মিলল গোবরের সার
অনলাইনে ১ হাজার ৯৯৯ রুপির একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন ভারতের এক বাসিন্দা। নির্ধারিত সময়েই কুরিয়ারের মাধ্যমে পার্সেলও পৌঁছে যায় তার বাড়িতে। তবে কাঙ্ক্ষিত ডিভাইসের বদলে পার্সেলের ভেতরে পাওয়া গেল গোবরের সার। এমন ঘটনায় হতবাক হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে ভারতের দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগরের সঙ্গে।অর্ডার...
১৭ ঘন্টা আগে
কানাডার মদ-দুধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
দীর্ঘদিনের মিত্র কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ তীব্র আকার ধারণ করায় দেশটি থেকে আমদানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কানাডা থেকে দুগ্ধজাত পণ্য, অধিকাংশ অ্যালকোহলযুক্ত পানীয় ও মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।তিন সপ্তাহের মধ্যে কার্যকরপ্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা...
১ দিন আগে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, তেলের দাম ঊর্ধ্বমুখী
ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর জবাব হিসেবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।পাঁচ ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার দাবিযুক্তরাষ্ট্রের...
১ দিন আগে
