সারাদেশ

অস্ত্র-গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


অস্ত্র-গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে নগরের দুই নম্বর গেট এলাকা থেকে র‍্যাব-৭-এর একটি দল তাঁকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে অপরাধজগতে হাতেখড়ি শহিদুলের। পরে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন এবং নিজের আধিপত্য বজায় রাখতে গড়ে তোলেন একটি সশস্ত্র বাহিনী। চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত শহিদুলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত অন্তত ২০টি মামলা রয়েছে।

চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি ছোড়ার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া শহিদুলের নিজস্ব ‘টর্চার সেল’ ছিল, যেখানে চাঁদা বা টাকা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্যাতন করা হতো। মাদক ও চাঁদাবাজির টাকা দ্রুত গণনার জন্য সেখানে ব্যাংকে ব্যবহৃত টাকা গণনার যন্ত্রও রাখা হতো।

শহিদুল ভোলার দৌলতখান উপজেলা সদরের মোহাম্মদ আলীর ছেলে। তাঁর পড়াশোনা তৃতীয় শ্রেণি পর্যন্ত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে দলবল নিয়ে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই সময় তিনি নিজেকে নগর ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নেতা হিসেবে পরিচয় দিলেও কোনো সাংগঠনিক পদে ছিলেন না বলে জানা গেছে।

চাঁদা না পেলেই গুলি

চাঁদা না পেলেই শহিদুল ও তাঁর সহযোগীরা গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। গত ৪ অক্টোবর পাঁচলাইশ বাদুড়তলা এলাকায় একটি গ্যারেজের সামনে শহিদুলের সহযোগী মো. মুন্না গুলি ছোড়েন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত বছরের ১০ নভেম্বর চান্দগাঁও থানার পাশে একটি মোটর গ্যারেজে চাঁদা না পেয়ে নিজেই গুলি করেন শহিদুল। একই বছরের ১৯ অক্টোবর তাঁর নেতৃত্বে সংঘটিত হামলায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি ছুরিকাহত হন।

৩০ সদস্যের বাহিনী, বিদেশি অস্ত্রের ব্যবহার

পুলিশ ও র‍্যাব জানায়, শহিদুল চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অন্তত ৩০ সদস্যের একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন। এই বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। তাঁর একাধিক সহযোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শহিদুলের কাছে ঠিক কত অস্ত্র রয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে সর্বশেষ গত ৯ অক্টোবর তাঁর তিন সহযোগীর কাছ থেকে ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন ও ৫৮টি গুলি উদ্ধার করা হয়।

টর্চার সেলে মিলেছে থানা থেকে লুট হওয়া গুলি

নগরের চান্দগাঁও বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটকে শহিদুল ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করতেন। গত ২১ জুলাই সেখানে অভিযান চালিয়ে তাঁর ১১ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে দেশি অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়, যার মধ্যে থানা থেকে লুট হওয়া গুলিও ছিল বলে জানায় পুলিশ।

চান্দগাঁও থানার তৎকালীন ওসি আফতাব উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদুলের বাহিনীর সঙ্গে আরেক সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পোর বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এর পর অভিযান চালিয়ে শহিদুলের আস্তানার সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুলকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

২ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

৩ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১৩ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom