খেলাধুলা

অশান্ত কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবল দল জামালরা হোটেলবন্দী, অনিশ্চিত দ্বিতীয় ম্যাচ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


অশান্ত কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবল দল  জামালরা হোটেলবন্দী, অনিশ্চিত দ্বিতীয় ম্যাচ

নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

দেশটির সরকার কারফিউ জারি করায় চরম বিপাকে পড়েছে সফররত বাংলাদেশ ফুটবল দল। এ পরিস্থিতিতে নেপালের বিপক্ষে তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলের আজকের (সোমবার) অনুশীলন বাতিল করা হয়েছে। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়েই তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হতে পারে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। গতকাল নেপাল অনুশীলন করলেও বাংলাদেশের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। বাফুফে জানিয়েছে, ফুটবলাররা বর্তমানে হোটেলেই নিরাপদে আছেন।

আগামীকাল, মঙ্গলবার, নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচটি সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ২০২২ সালে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, যেখানে বাংলাদেশ হেরেছিল। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্যাবরেরার দল।

জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা মাঠের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা জানি মাঠের কন্ডিশন খুব একটা ভালো নয়। ঘাস অনেক লম্বা ছিল এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ততটা ভালো নয়। মাঠ স্লো হওয়ায় খেলোয়াড়দের জন্য খেলাটা কঠিন। তবে এটা কোনো অজুহাত নয়। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।” দলে হামজা বা শমিতের মতো তারকারা না থাকলেও, জামাল ভূঁইয়ার নেতৃত্বে দলের খেলোয়াড়রা তাদের সেরাটা দিতে চেষ্টা করছেন।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৬ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom