বিনোদন

অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায় পুরুষেরা, কিন্তু নারীদের বেলায় তা হয় না

বিনোদন ডেস্ক

৯ মাস আগে


অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায় পুরুষেরা, কিন্তু নারীদের বেলায় তা হয় না

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি বারখা দত্তের ‘মোজো স্টোরি’তে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের ব্যক্তিগত সম্পর্ক ও সমাজের স্টেরিওটাইপ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

১৯৯৮ সালে সালমান খানের ছোট ভাই আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। দীর্ঘদিন খান পরিবারের ‘বউ’ হিসেবে পরিচিত থাকলেও ২০১৭ সালে দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর তারা দুজনই নতুন সম্পর্কের দিকে এগোন। আরবাজ তার নতুন সঙ্গী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক শুরু করেন, পরে ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট সশুরাকে বিয়ে করেন এবং ৫৮ বছর বয়সে বাবা হন। অন্যদিকে মালাইকা আলোচনার কেন্দ্রে আসেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে, যিনি তার থেকে ১২ বছর ছোট।

মালাইকা সাক্ষাৎকারে বলেন, “আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।”

তিনি আরও স্পষ্টভাবে বলেন, “সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে। আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে—তাহলে সবাই বলে, ‘ওয়াও, কী দারুণ!’ কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—‘এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?’ এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।”

মালাইকা এই মন্তব্যের মাধ্যমে সমাজের পুরনো দৃষ্টিভঙ্গি ও লিঙ্গভিত্তিক দ্বন্দ্বের প্রতি সরাসরি আলোকপাত করেছেন। তার বক্তব্য সামাজিক সচেতনতা ও নারী অধিকার প্রসঙ্গে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২২ ঘন্টা আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৪ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৫ দিন আগে


‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক

রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom