আন্তর্জাতিক

"অন্যায় ও আগ্রাসনের সামনে মাথা নত করবে না ইরান," জাতিসংঘের মঞ্চে প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


"অন্যায় ও আগ্রাসনের সামনে মাথা নত করবে না ইরান," জাতিসংঘের মঞ্চে প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান: ইসরায়েলি নির্মমতা ও পারমাণবিক কর্মসূচির বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি শাসনের নির্মমতা আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্টভাবে নিন্দা ও প্রতিরোধ করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে বৈশ্বিক ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি গাজার ওপর চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে উল্লেখ করে বলেন, এই বর্বরতার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নীরবতা নিন্দনীয়।

তিনি গাজা, লেবানন, সিরিয়া, কাতার ও ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে সতর্ক করে দেন যে এই শাসনব্যবস্থা ভবিষ্যতে অন্য দেশগুলোতেও আগ্রাসন চালাতে পারে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "আমরা যখন মার্কিন দূতদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল।" গত জুনে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলের মার্কিন-সমর্থিত আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি সেইসব দেশকে ধন্যবাদ জানান যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় ইরানের পাশে ছিল।

তিনি আরও বলেন, "প্রথম আগ্রাসনের পরপরই ইরানি জনগণ আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। এটি আন্তর্জাতিক আস্থা ও আঞ্চলিক শান্তির ওপর এক 'গভীর আঘাত' ছিল।"

পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বুঝতে হবে, ইরান কখনও অন্যায়ের সামনে মাথানত করবে না।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom