অনশন ভাঙছেন না সোনম ওয়াংচুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, সরকারের আশ্বাসে তিনি আপাতত অনশন ভাঙছেন না। একই সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে সোনম ওয়াংচুক বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন, শুধু আশ্বাসে অনশন শেষ হবে না।
তিনি বলেন, প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি হয়রানি না করারও আহ্বান জানান।
এদিকে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। গরম, বৃষ্টি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শত শত আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার নিরাপত্তা জোরদার করেছে। অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সরকার নিট পরীক্ষাসংক্রান্ত সব যৌক্তিক উদ্বেগের সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত। তিনি শিক্ষার্থীদের সমস্যাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান।
একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তার অভিযোগ, কিছু রাজনৈতিক শক্তি শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম ও শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
সোমবারের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠলেও দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে। এ ঘটনায় দায়ের করা জরুরি আবেদন শুনানির অনুরোধ ভারতের সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি।
এদিকে বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানালেও সরকার দাবি করছে, বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত এবং চলমান বিক্ষোভকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি, নিরপেক্ষ স্থানে সংলাপের দাবি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছে, যেকোনো আলোচনা হতে হবে দিল্লির যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে।বৃহস্পতিবার (২৩ জুলাই) জিতেন্দ্র...
৯ ঘন্টা আগে
‘আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’: দিলীপ ঘোষ
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা সফল হবে না।বৃহস্পতিবার (২৩...
১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে রাহুলের ভূমিকার সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রীর
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকার সমালোচনা করেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন,...
১০ ঘন্টা আগে
দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে পোস্ট মুছতে আইআইটি মাদ্রাজের নির্দেশ
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ও বিভিন্ন পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো মুছে
১০ ঘন্টা আগে
