অহংকার আল্লাহ পছন্দ করেন না, সিট দেওয়ার মালিক আল্লাহ- জনগণ নয়: নজরুল ইসলাম খান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আল্লাহ তাআলা কোনো ধরনের দম্ভ ও অহংকার পছন্দ করেন না। অথচ একটি দল দাবি করছে, ঢাকায় তারা একটি আসনও কাউকে দেবে না—এ ধরনের বক্তব্য অহংকার ছাড়া আর কিছুই নয়। এ ধরনের কথা বলা শুধু রাজনৈতিক শালীনতার পরিপন্থী নয়, বরং তা ঈমানের পরীক্ষাও হয়ে যেতে পারে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “ঢাকা-১৭ আসনে জামায়াতের এক প্রার্থী বলেছেন, ঢাকায় আর কাউকে কোনো আসন দেওয়া হবে না। আমি জানতে চাই—সিট দেওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। জনগণ আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন করে মাত্র।”
তিনি বলেন, “আমরা তো ১৯৯১ সালে ঢাকায় সব আসনই পেয়েছিলাম। তখন তো কখনো বলিনি, অন্য কেউ কোনো আসন পাবে না। নির্বাচন একটি অনিশ্চিত প্রক্রিয়া। এখানে কে জিতবে, কে হারবে—তা আল্লাহ ও জনগণের সিদ্ধান্ত।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “যারা আজ বলছেন ঢাকায় কেউ কোনো আসন পাবে না, তারা তো জীবনে কোনো দিন ঢাকা মহানগরী কিংবা আশপাশেও একটি আসন পাননি। এ ধরনের বক্তব্য কি দম্ভ নয়? অহংকার নয়?”
তিনি বলেন, “আল্লাহ যাকে সাহায্য করবেন, জনগণ তাকেই সমর্থন দেবে এবং সে-ই নির্বাচিত হবে। বিএনপি কখনো বলেনি, কাউকে কোনো আসন দেওয়া হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”
পোস্টাল ব্যালট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, শুরুতে ব্যালট পেপারে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা প্রতীক রাখা হয়েছে। পরে ধানের শীষ প্রতীক এমন জায়গায় রাখা হয়েছে, যেখানে ব্যালট ভাঁজ করলে প্রতীকটি ভাঁজের ভেতরে পড়ে যায়।
তিনি বলেন, “এ নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। কমিশন বলেছে, এটি তাদের সিদ্ধান্ত নয়, অফিসের লোকজনের ভুলে হয়েছে। তারা নাকি বিষয়টি খেয়ালই করেনি।”
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে দুর্বল ভূমিকা পালন করেছে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কেউ বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে থাকলেও তা পরিত্যাগ করলে নির্বাচনে অংশ নিতে তার কোনো বাধা নেই।
তিনি আরও বলেন, “সংবিধান কিংবা আরপিও কোথাও বলা হয়নি যে, নাগরিকত্ব পরিত্যাগের আবেদন বিদেশি রাষ্ট্র গ্রহণ করেছে কি না—তা প্রমাণ করতে হবে। হলফনামায় শুধু জিজ্ঞাসা করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব আছে কি না। সেই আবেদন গৃহীত হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়নি।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২২ ঘন্টা আগে
