আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির জানাজা কভার করবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক: ইরানের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

১০ ঘন্টা আগে


আয়াতুল্লাহ খামেনির জানাজা কভার করবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক: ইরানের মন্ত্রী

ছবি: সংগৃহীত


ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেবেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালেহি বলেন, ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে তার মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে অনুষ্ঠান-সংশ্লিষ্ট বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে।

তিনি বলেন, “দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি প্রায় ৬০০ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এই দাফন অনুষ্ঠান কভার করবেন।”

ইরানের এই মন্ত্রী আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা কেবল জাতির পক্ষ থেকে তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়, বরং এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং বহিরাগত হুমকির মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ সক্ষমতারও প্রতীক।

তিনি জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতির মাধ্যমে বিশ্ববাসীর সামনে অনুষ্ঠানটির বিভিন্ন দিক তুলে ধরা হবে।

 

সূত্র: প্রেস টিভি


নিরাপত্তার কারণে খামেনির জানাজায় থাকছেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
নিরাপত্তার কারণে খামেনির জানাজায় থাকছেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অংশ নেবেন না বলে দাবি করেছেন ভারতে বর্তমান ইরানি নেতৃত্বের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।আলজাজিরার বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি

৩ ঘন্টা আগে


দীর্ঘ বিরতির পর চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল, প্রস্তুতি শেষ পর্যায়ে
দীর্ঘ বিরতির পর চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল, প্রস্তুতি শেষ পর্যায়ে

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল আবারও শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর দুই দেশের মধ্যে পুনরায় রেল যোগাযোগ চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ জানায়, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি ও বাংলাদেশের রাজধানী

৬ ঘন্টা আগে


আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায়ের প্রস্তুতি,মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়
আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায়ের প্রস্তুতি,মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক শহরে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকদের ধারণা, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে পারে।পরিকল্পনা অনুযায়ী, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা রাজধানী তেহরান থেকে শুরু হবে। প্রথমে তার মরদেহ তেহরানের

৮ ঘন্টা আগে


অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ
অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ

দক্ষিণ আফ্রিকাজুড়ে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দিনে বিভিন্ন শহরে হাজারো মানুষ মিছিল করেন। কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক মাস ধরে চলা উত্তেজনার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom