আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায়ের প্রস্তুতি,মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায়ের প্রস্তুতি,মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

ছবি: সংগৃহীত


সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক শহরে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকদের ধারণা, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা রাজধানী তেহরান থেকে শুরু হবে। প্রথমে তার মরদেহ তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে রাখা হবে, যেখানে সাধারণ মানুষ ও রাষ্ট্রীয় ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাজধানীর প্রধান সড়কগুলোতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

পরে তার মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে। কর্মসূচির অংশ হিসেবে ইরাকের নাজাফ ও কারবালাতেও শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। শিয়া মুসলিমদের কাছে কারবালা ও নাজাফ অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

সবশেষে তার জন্মস্থান মাসহাদে মরদেহ নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি ও বিদেশি অতিথিরা জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে পারেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে কারা শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশ নেবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।

 

সূত্র: আলজাজিরা


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom