আটক মার্কিন-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ বিক্রির সিদ্ধান্ত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর থেকে আটক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আব্দুলিয়ানপুর জানান, বিচারিক আদেশের ভিত্তিতেই হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল থেকে একাধিক মার্কিন ও ইসরায়েলি জলযান জব্দ করা হয়েছে।
তিনি বলেন, জব্দ করা এসব জলযান বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারগুলোর সহায়তায় ব্যবহার করা হবে।
আব্দুলিয়ানপুর আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও আশপাশের এলাকায় মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্যায়নে বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
তেহরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এর জবাবে দেশটি পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত করে।
সূত্র: মিডল ইস্ট আই
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।পেজেশকিয়ান...
১১ ঘন্টা আগে
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...
১ দিন আগে
গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অনেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।অধিবেশনে কয়েকজন বিশ্বনেতা গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও গণহত্যার মতো গুরুতর অভিযোগের...
১ দিন আগে
ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাঁকে বলেন, ‘দাঁড়াও, এখানে
১ দিন আগে
