আটক হওয়ার পর পুলিশ সদস্যই বললেন ‘এই সরকারের পতন ঘটিয়ে দাও’—দাবি রাহুল গান্ধীর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়ার সময় আটক হওয়ার অভিজ্ঞতা নিয়ে নতুন দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, আটক করার পর এক পুলিশ সদস্য গোপনে তাকে বলেন, “এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।”
বুধবার (২২ জুলাই) আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী এ দাবি করেন।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করলে দিল্লি পুলিশ রাহুল গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতাকে আটক করে। পরে তাদের একটি পুলিশ বাসে রাখা হয় এবং রাতেই মুক্তি দেওয়া হয়।
রাহুল গান্ধী বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
তিনি বলেন,
“শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এই পুরো ব্যবস্থাকে পরিচালনার জন্য তিনি অযোগ্য।”
নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তুলে ধরে রাহুল গান্ধী দাবি করেন, গত এক যুগে ভারতে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।
তার ভাষায়,
“গত এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে। হিসাব করলে প্রায় প্রতি মাসেই একটি করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের বেশিরভাগই মধ্যবিত্ত। তারা জীবনের সঞ্চিত অর্থ এসব পরীক্ষার পেছনে ব্যয় করেছেন।”
তিনি আরও অভিযোগ করেন, এত ঘটনার পরও গত ১০ বছরে প্রশ্নপত্র ফাঁসের দায়ে কাউকে কার্যকরভাবে জবাবদিহির মুখোমুখি করা হয়নি।
রাহুল বলেন,
“সবচেয়ে অবাক করার বিষয় হলো, গত ১০ বছরে প্রশ্ন ফাঁসের দায়ে কাউকে দায়ী করা হয়নি। এই সংখ্যা শূন্য।”
এদিকে কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে বিরোধী দলগুলোর দাবি, বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়বে।
সূত্র: ইন্ডিয়া টুডে
সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি, নিরপেক্ষ স্থানে সংলাপের দাবি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছে, যেকোনো আলোচনা হতে হবে দিল্লির যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে।বৃহস্পতিবার (২৩ জুলাই) জিতেন্দ্র...
৯ ঘন্টা আগে
‘আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’: দিলীপ ঘোষ
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা সফল হবে না।বৃহস্পতিবার (২৩...
১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে রাহুলের ভূমিকার সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রীর
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকার সমালোচনা করেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন,...
১০ ঘন্টা আগে
দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে পোস্ট মুছতে আইআইটি মাদ্রাজের নির্দেশ
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ও বিভিন্ন পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো মুছে
১০ ঘন্টা আগে
