বিনোদন

আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী

বিনোদন ডেস্ক

৪ মাস আগে


আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি ধনুশ ও সাই পল্লবী দীর্ঘ আট বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করছেন। ২০১৮ সালের মারি 2-এর জনপ্রিয় গান রাউডি বেবি-এর পর এবার তারা ফিরছেন নতুন অ্যাকশন থ্রিলার ওএম-এ।

সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামি সিনেমাটির টিজার প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ওএম: প্রথম আঘাত’। টিজার প্রকাশের পর থেকেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে।

টিজারে ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় আতঙ্কিত গ্রামবাসীদের দেখা যায়। এরপর নাটকীয়ভাবে আবির্ভূত হন ধানুশ। প্রতিপক্ষের সঙ্গে একাধিক তীব্র অ্যাকশন দৃশ্যের পর টিজারের শেষ মুহূর্তে তাকে একটি বিশাল অস্ত্র মাথার ওপর তুলে ধরতে দেখা যায়। এরপরই পর্দায় ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ।

তবে টিজারে সাই পল্লবী-কে দেখানো হয়নি, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাম্মুটি এবং শ্রীলীলা।

উল্লেখ্য, সাই পল্লবী এর আগে পরিচালক রাজকুমার পেরিয়াসামি-এর সঙ্গে আমারান-এ কাজ করেছিলেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওএম’।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

১ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

১ মাস আগে

Dr.Mahfuzul Alom