আসলাম চৌধুরীর রায়কে ‘মাইলফলক’ বললেন শিশির মনির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের আপিল বিভাগের রায় বাংলাদেশের নির্বাচনী ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায়ের মাধ্যমে নীতিগতভাবে স্পষ্ট হয়েছে যে, ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না।
তিনি বলেন, "ঋণখেলাপিরা দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। আপিল বিভাগের এই রায় শুধু একটি ব্যক্তিগত মামলার নিষ্পত্তি নয়, বরং আর্থিক শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী সিদ্ধান্ত।"
দল নয়, আইনের শাসনই মুখ্য
শিশির মনির বলেন, আদালতের এই সিদ্ধান্তে রাজনৈতিক পরিচয়ের চেয়ে আইনের প্রয়োগকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
তার ভাষায়, "ঋণখেলাপি যে দলেরই হোক, কারও জন্য আলাদা ছাড় নেই। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হবে এই আইনি অবস্থান কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।"
বিজয়ী ঘোষণা নিয়ে আইনি ব্যাখ্যা
রায়ের পর সংশ্লিষ্ট আসনের ভবিষ্যৎ প্রতিনিধিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, প্রচলিত আইনের সাধারণ ব্যাখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
তিনি বলেন, "সাধারণ কমন সেন্স অনুযায়ী বলা যায়, ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করতে পারে। তবে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
মামলার পটভূমি
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
পরে সংশ্লিষ্ট ব্যাংক সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না করার নির্দেশ দেয়।
এর মধ্যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি।
গত ১৫ জুন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের নিযুক্ত দুই অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী এম. কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী আদালতকে সহায়তা করেন। শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করে।
রায়ের তাৎপর্য
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আর্থিক যোগ্যতা ও আইনগত দায়বদ্ধতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন ও আদালতের অবস্থান আরও সুস্পষ্ট হলো।
একই সঙ্গে এই রায় ব্যাংকঋণ পরিশোধে অনীহা এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণের প্রবণতার বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটিই হবে এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস
তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না। দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা
২৫ দিন আগে
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...
২৭ দিন আগে
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...
১ মাস আগে
বিচারিক আদালতে দ্রুত রায় হাইকোর্টে থমকে রামিসা হত্যা মামলার শুনানি
দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার সম্পন্ন হলেও হাইকোর্টে এসে থমকে গেছে পরবর্তী আইনি প্রক্রিয়া। নিম্ন আদালতে মাত্র পাঁচ কার্যদিবসে বিচার শেষে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখনো হাইকোর্টে শুরু হয়নি মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি।রামিসা...
১ মাস আগে
