আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে চালু, সুপ্ত ও বন্ধ-সব ধরনের হিসাবের তথ্য রয়েছে।
এ ছাড়া তাদের নামে থাকা ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রের তথ্যও চেয়েছে দুদক।
অভিযোগের অংশ হিসেবে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট দলিল ও রেকর্ডপত্রের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি এসব দেশে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে সে সম্পর্কিত তথ্যও সংগ্রহ করে দিতে বিএফআইইউকে বলা হয়েছে।
দুদকের চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশ-বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারসংক্রান্ত অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত হয়নি; দুদকের অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করা হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। এর ধারাবাহিকতায় এবার তার ও তার স্ত্রীর আর্থিক লেনদেন ও দেশ-বিদেশের সম্পদের তথ্য চাওয়া হলো।
ঘুস-হয়রানি বন্ধে সচিবদের সতর্ক থাকার নির্দেশ
সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে ঘুস, হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর...
২ দিন আগে
আসিফ মাহমুদের অর্থপাচার অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অর্থপাচারের অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়।দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে কমিশন। বর্তমানে
২ দিন আগে
কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহবাগ
২ দিন আগে
রুমিন ফারহানাকে কটূক্তির অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।একই সঙ্গে নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব...
৩ দিন আগে
