অপরাধ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘টার্গেট করে নয়’

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘টার্গেট করে নয়’

ছবি: সংগৃহীত


সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কোনো চাপ, পক্ষপাতিত্ব বা নির্দিষ্ট কাউকে টার্গেট করে করা হচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান বলেন, নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগগুলোর বিষয়ে কাজ করছে কমিশন।

আসিফ মাহমুদকে টার্গেট করে অনুসন্ধান চালানো হচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, কমিশনের কোনো অনুসন্ধানে ব্যক্তিগত টার্গেট বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন পাঁচ মাসের বেশি ছিল না। যেগুলো আমাদের পেন্ডিং রয়েছে, সেগুলো নিয়ে কাজ চলছে। পাইপলাইনে আরও আছে। সময়মতো সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে।’

এর আগে রোববার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার এবং কোটি টাকার পদায়ন-বদলি বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। তবে এই অনুসন্ধান সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ।

রুহুল হক-নাছিরের বিরুদ্ধে মামলা

এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধেও মামলা করেছে কমিশন।

দুদক সচিব জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় এসব মামলার এজাহার দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে সোমবার নকশা অনুমোদনে জালিয়াতি এবং যথাযথভাবে ইমারত পরিদর্শন না করার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল।


রুমিন ফারহানাকে কটূক্তির অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন
রুমিন ফারহানাকে কটূক্তির অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।একই সঙ্গে নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব...

১ ঘন্টা আগে


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই একটি অভিযোগের অনুসন্ধান চলছে। নতুন অভিযোগগুলোও ওই অনুসন্ধানের আওতায় এনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুদকের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার...

১ দিন আগে


অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ: সিফাতের দাবির সঙ্গে তদন্তে মিলল ভিন্ন তথ্য
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ: সিফাতের দাবির সঙ্গে তদন্তে মিলল ভিন্ন তথ্য

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর উত্থাপিত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ তদন্ত করে ভিন্ন তথ্য পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।সিফাত দাবি করেছিলেন, দুই মাসে তার পরিবারের প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তবে...

৮ দিন আগে


যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলা: শয়ন আটক
যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলা: শয়ন আটক

যশোরে বিএনপির নেতা ও বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন নামে এক যুবককে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার রাতে যশোরের আশ্রম রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।আটক শয়ন আশ্রম রোড এলাকার শফির ছেলে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom