অপরাধ

আসিফ মাহমুদের অর্থপাচার অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


আসিফ মাহমুদের অর্থপাচার অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক

ছবি: সংগৃহীত


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অর্থপাচারের অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়।

দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে কমিশন। বর্তমানে অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে যে তথ্য ও প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। প্রয়োজনে পারস্পরিক আইনি সহায়তার জন্য এমএলআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানোসহ সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দুদক সচিব আরও জানান, অনুসন্ধান শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। ওই প্রতিবেদন ও অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ পর্যালোচনা করেই আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ
কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহবাগ

৯ ঘন্টা আগে


রুমিন ফারহানাকে কটূক্তির অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন
রুমিন ফারহানাকে কটূক্তির অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।একই সঙ্গে নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব...

১ দিন আগে


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘টার্গেট করে নয়’
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘টার্গেট করে নয়’

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কোনো চাপ, পক্ষপাতিত্ব বা নির্দিষ্ট কাউকে টার্গেট করে করা হচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান বলেন, নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগগুলোর বিষয়ে...

১ দিন আগে


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই একটি অভিযোগের অনুসন্ধান চলছে। নতুন অভিযোগগুলোও ওই অনুসন্ধানের আওতায় এনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুদকের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom