স্বাস্থ্য সেবা

আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৪৯ মিনিট আগে


আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ

নীলফামারীর ডোমারে আশ-শিফা অর্গানিক কেয়ারের পেইন রিলিফ অয়েল নকল করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল তেল জব্দ করা হয়েছে।

আশ-শিফা অর্গানিক কেয়ারের নাম, লোগো ও প্যাকেজিং হুবহু নকল করে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে বিজ্ঞাপন প্রচার করে আসছিল বলে অভিযোগ উঠেছে। এসব পেজের মাধ্যমে আশ-শিফা পেইন রিলিফ অয়েলের নকল পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর নীলফামারীর ডোমার থানার কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে আশ-শিফা পেইন রিলিফ অয়েলের বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখানে আরও কয়েকটি প্রতিষ্ঠানের নকল পণ্যও পাওয়া যায় বলে জানা গেছে।

অভিযানের খবর পেয়ে কথিত প্রতারক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত ওই এলাকার তফিজুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম (২৭) বাড়ি থেকে পালিয়ে যান।

অভিযান শেষে আশ-শিফা পেইন রিলিফ অয়েলের প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ডোমার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আশ-শিফা অর্গানিক কেয়ারের কনটেন্ট ডিরেক্টর রাকিব হাসান বলেন,
“এই ধরনের প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আমাদের পেইন রিলিফ অয়েল নকল করে বাজারজাত করে আসছিল। এতে একদিকে আমাদের ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে নকল পণ্যের কারণে আমাদের প্রতিষ্ঠানের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে নকল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।”

আশ-শিফা অর্গানিক কেয়ারের পক্ষ থেকে ভোক্তাদের নকল পণ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোম্পানির নাম, লোগো ও প্যাকেজিং নকল করে কেউ পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান।মজুত থাকা সরকারি স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলায় এক নার্সের...

১০ দিন আগে


দেশে চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’, কয়েক জেলায় পাইলট প্রকল্প
দেশে চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’, কয়েক জেলায় পাইলট প্রকল্প

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী...

১১ দিন আগে


সরকারি সময় প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ
সরকারি সময় প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

সরকারি অফিস চলাকালে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগে এক সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে...

২৭ দিন আগে


হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা
হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা

হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পিরোজপুর ১০০ শয্যার জেলা হাসপাতালে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে বেডের সংকট চরমে পৌঁছেছে। বাধ্য হয়ে অনেক রোগীকেই মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বহু প্রতীক্ষিত ২৫০ শয্যার নতুন হাসপাতাল চালু...

২৭ দিন আগে

Dr.Mahfuzul Alom