আন্তর্জাতিক

আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


আসামে ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত

ভারতের আসাম রাজ্যের হোজাই জেলায় ট্রেনের ধাক্কায় অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হাতির শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় রাজধানী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ও বন বিভাগ সূত্র জানায়, ভোরে একটি হাতির পাল রেললাইন পার হচ্ছিল। এ সময় সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটি হাতির পালের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়া এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে স্থানান্তর করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গুয়াহাটিতে পৌঁছানোর পর ট্রেনটিতে অতিরিক্ত কোচ সংযুক্ত করে পুনরায় যাত্রা শুরু করা হবে।

রেলওয়ে সূত্র আরও জানায়, দুর্ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূর থেকে হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক এসব ঘটনায় রেলপথে বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১০ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১০ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৬ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom