বিনোদন
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার ফাইনালে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, মজার পোস্টে সরব সামাজিক যোগাযোগমাধ্যম

বিনোদন ডেস্ক

১৩ ঘন্টা আগে


আর্জেন্টিনার ফাইনালে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, মজার পোস্টে সরব সামাজিক যোগাযোগমাধ্যম

ছবি: সংগৃহীত


আবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসিদের এই জয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও।

অভিনেতা চঞ্চল চৌধুরী রসিকতার ছলে একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের দৃশ্য নিয়ে তৈরি একটি মিম শেয়ার করেন। সেখানে পরাজিত ইংল্যান্ডকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “বিজয় উদযাপন পরে করো; যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।”

অভিনেত্রী পূর্ণিমা আর্জেন্টিনার জয় উদযাপন করে লেখেন, “চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ আরেকটি লড়াইয়ের অপেক্ষা।”

ম্যাচ শুরুর আগেই অভিনেত্রী পরীমণি মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ছবি পোস্ট করে তিনি লেখেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”

অভিনেত্রী নাদিয়া আহমেদ, যিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত, জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “সব বাধা পেরিয়ে আমরা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে। ভামোস আর্জেন্টিনা!”

সংগীতশিল্পী বালামও ব্যতিক্রমীভাবে ফুটবল নিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, “অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।”

অভিনেত্রী শাহনাজ খুশী নিজের পোস্টে লেখেন, “সব অপপ্রচার উপেক্ষা করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে।”

অভিনেতা ইরফান সাজ্জাদ ভিডিও বার্তায় দলের জয় উদযাপনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী সমর্থকদের উদ্দেশে রসিকতাও করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!”

অভিনেত্রী কেয়া পায়েল সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, “আর্জেন্টিনা, তুমি একটা বিউটি।”

আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এমন অসংখ্য অভিনন্দন, রসিকতা ও উদযাপনের পোস্ট ছড়িয়ে পড়ে। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ তারকারাও নিজেদের পছন্দের দলের সাফল্যে উচ্ছ্বাস ভাগ করে নেন।


আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি
আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী জানিয়েছেন, তার প্রিয় দল শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন।বুধবার (১৫ জুলাই) ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া

১৫ ঘন্টা আগে


ইংল্যান্ডের জার্সিতে হিমি, সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে দিলেন ‘খোঁচা’
ইংল্যান্ডের জার্সিতে হিমি, সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে দিলেন ‘খোঁচা’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। ২০২৬ বিশ্বকাপেও শুরু থেকে ব্রাজিলের পক্ষেই সরব ছিলেন তিনি। তবে প্রিয় দল নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার পর ফুটবল আলোচনা থেকে পুরোপুরি সরে না গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে রসিকতামূলক পোস্ট করে যাচ্ছেন।সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে সামনে

১ দিন আগে


বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে সৃষ্ট মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বন্যাকবলিত মানুষের পাশাপাশি বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারী এবং গৃহপালিত প্রাণীদের প্রতিও বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। পাহাড়ধস ও বন্যায় প্রাণহানির...

৩ দিন আগে


বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তারকারা
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তারকারা

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় শিল্পীরা।টানা বর্ষণ...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom