আর্জেন্টিনার নাটকীয় জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, বললেন—‘চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন এটাই’
বিনোদন ডেস্ক
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়েছে। সেই আনন্দের ঢেউ লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও আবেগের কথা তুলে ধরেন তিনি।
পূর্ণিমা লেখেন, “আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত!”
মেসি ও আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, “যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।”
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অনেক ভক্ত ও অনুসারী আর্জেন্টিনার জয় উদ্যাপন করে নিজেদের প্রতিক্রিয়া জানান এবং পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বাংলাদেশে বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের আবেগ বরাবরই তীব্র। প্রতি আসরেই দেশের তারকারা নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। আর্জেন্টিনার এই স্মরণীয় জয়ের পর পূর্ণিমার আবেগঘন বার্তাও সেই উচ্ছ্বাসেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
১ দিন আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
১ দিন আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
১ দিন আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
২ দিন আগে
