আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত শোবিজ, সামাজিক মাধ্যমে মেসি বন্দনায় তারকারা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। দলের জয়ে যেমন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। বিশেষ করে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স ঘিরে ছিল তাদের প্রশংসা ও উচ্ছ্বাস।
অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির একটি ছবি শেয়ার করে রসিকতার সুরে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’
অভিনেতা তৌসিফ মাহবুব মেসির ফ্রি-কিক গোলের প্রশংসা করে লেখেন, ‘সে কখনো হতাশ করে না।’
যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেত্রী নাদিয়া আহমেদ মাঠে বসেই আর্জেন্টিনার খেলা উপভোগ করেন। জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’
আর্জেন্টিনার সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘পেনাল্টি না পেয়ে এবার নাকি ফিফা ফ্রি-কিক দেওয়া শুরু করেছে! এভাবেই নাকি গোল্ডেন বুট পাইয়ে দেবে! তীব্র প্রতিবাদ জানাই!’
অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনও একই ধরনের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, ‘তোমরা যা বলবে তাই—আর্জেন্টিনা নাকি ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি-কিক কেনে। এখন রাজুতে গিয়ে আন্দোলন কর, বয়কট ফিফা।’ একই সঙ্গে তিনি জর্ডানের খেলোয়াড় আল তামারির গোলেরও প্রশংসা করেন।
ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার নৈপুণ্যের প্রশংসা করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। তিনি বলেন, ‘আমি ব্রাজিল সমর্থক। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার জয়ের জন্য অভিনন্দন।’
উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা লেখেন, ‘আপনি যে কোনো দলকে সমর্থন করতে পারেন। কিন্তু মেসিকে অসম্মান করলে সেটি আপনার সীমাবদ্ধতা। তিনি নিজের শ্রেষ্ঠত্ব নিজেই প্রমাণ করেছেন।’
তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে ছবি প্রকাশ করে লেখেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের আবেগ বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে প্রতিফলিত হয়। বড় জয় কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচের পর শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়ে ভক্তদের সঙ্গে সেই উচ্ছ্বাস ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনার শতভাগ জয়ে নকআউট পর্বে ওঠা এবং মেসির ধারাবাহিক নৈপুণ্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ মাস আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ মাস আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
১ মাস আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
১ মাস আগে
