আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী জানিয়েছেন, তার প্রিয় দল শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন।
বুধবার (১৫ জুলাই) ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।” পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ইমোজিও যুক্ত করেন।
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজারো ব্যবহারকারী পোস্টটিতে প্রতিক্রিয়া জানান এবং এটি ব্যাপকভাবে শেয়ার করেন। তবে পোস্টটির মন্তব্যের অপশন বন্ধ রাখা হয়।
পরীমণির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় ছিল। বিভিন্ন সময়ে তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমানে সন্তানদের লালন-পালনের পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন পরীমণি।
ফুটবলকে কেন্দ্র করে দেওয়া তার এই ব্যতিক্রমী পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এটি ব্যক্তিগত মন্তব্য নাকি নিছক রসিকতা—সে বিষয়ে অভিনেত্রী আর কোনো ব্যাখ্যা দেননি।
আর্জেন্টিনার ফাইনালে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, মজার পোস্টে সরব সামাজিক যোগাযোগমাধ্যম
আবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসিদের এই জয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও।অভিনেতা চঞ্চল চৌধুরী রসিকতার ছলে একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের দৃশ্য নিয়ে তৈরি একটি মিম...
১৩ ঘন্টা আগে
ইংল্যান্ডের জার্সিতে হিমি, সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে দিলেন ‘খোঁচা’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। ২০২৬ বিশ্বকাপেও শুরু থেকে ব্রাজিলের পক্ষেই সরব ছিলেন তিনি। তবে প্রিয় দল নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার পর ফুটবল আলোচনা থেকে পুরোপুরি সরে না গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে রসিকতামূলক পোস্ট করে যাচ্ছেন।সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে সামনে
১ দিন আগে
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে সৃষ্ট মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বন্যাকবলিত মানুষের পাশাপাশি বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারী এবং গৃহপালিত প্রাণীদের প্রতিও বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। পাহাড়ধস ও বন্যায় প্রাণহানির...
৩ দিন আগে
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তারকারা
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় শিল্পীরা।টানা বর্ষণ...
৩ দিন আগে
