আওয়ামী লীগের কার্যক্রমে 'বাতাস দিয়েছেন' পিআর-দাবিকারী অনেকে: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "যারা পিআর-পিআর করছেন, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকেই 'আমি-ডামি' নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে 'বাতাস করেছে' (সমর্থন দিয়েছে)।"
বিএনপির এই নেতা পিআর-এর ধারণার সমালোচনা করে বলেন, "পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস (স্থায়ী অস্থিরতা)। যেসব দেশে পিআর আছে, সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। আমরা এমন ব্যবস্থাকে স্বাগত জানাতে পারি না।"
তিনি আরও বলেন, "পিআর-এর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবেন, তা 'আমির সাহেব বা মজলিসে শূরা' ঠিক করবে। এমন ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব থাকবে না।" তিনি সেসব দলের প্রতি আহ্বান জানান, "যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন, তারা যেন জনগণকে বিভ্রান্ত না করেন।"
অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "জামায়াতের নেতৃত্বে কিছু দল কয়েকটি ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে। এটি রাজনৈতিক চর্চা। আমরা একে স্বাগত জানাই। মানুষ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে এটি বাস্তবায়ন করবে।" তিনি জানান, বিএনপিও ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে, যা 'মহাকাব্যে পরিণত হয়েছে'।
তবে, তিনি সতর্ক করে বলেন যে গণতন্ত্রের আবহের মধ্যে জনগণকে বিভ্রান্ত করতে আন্দোলন করা উচিত হবে না। এমন আন্দোলন ফ্যাসিবাদ পুনর্বাসন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "যারা নির্বাচনকে বিলম্বিত করতে, পারতপক্ষে বানচাল করতে কাজ করছে, এই রাজনৈতিক দলগুলো তাদের পক্ষেই কাজ করছে। নির্বাচন বানচাল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে।"
সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা উল্লেখ করেন যে সংস্কার শুরু হয়, কিন্তু তা শেষ হয় না। তিনি বলেন, "সবাই যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন হয়েই যাচ্ছে। শুধু সংবিধান সংশোধনের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। সাংবিধানিক আদেশ কে দেবে, তার জন্য বিচার বিভাগের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।"
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২২ ঘন্টা আগে
