জেলার খবর

আন্তর্জাতিক জার্নালে ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ যশোরের মেসবাহউর রহমানের

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


আন্তর্জাতিক জার্নালে ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ যশোরের মেসবাহউর রহমানের

ছবি: সংগৃহীত


জনস্বাস্থ্য, উন্নয়ন ও গবেষণা পদ্ধতি নিয়ে নিয়মিত কাজ করছেন মো. মেসবাহউর রহমান। কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে এখন পর্যন্ত তাঁর ৬০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসব সাময়িকীর মধ্যে রয়েছে বিশ্বখ্যাত দ্য ল্যানসেট, ন্যাচার, এলসেভিয়ার, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বায়োমেড সেন্ট্রাল ও ওয়াইলির মতো প্রকাশনা।

 

মেসবাহউর রহমানের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের শ্যামনগর গ্রামে। বেলেরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি।

শৈশব ও কৈশোরের বেশির ভাগ সময় যশোরে কাটে তাঁর। আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হামিদপুর আলহেরা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ২০১১-১২ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে গবেষণায় মনোনিবেশ করেন।

বর্তমানে তিনি সরকারের জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) বায়োস্ট্যাটিস্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নিপসম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি প্রদান করে।

বায়োলজিক্যাল পদ্ধতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে ২০২৩ সালে মেসবাহউর রহমানের একটি বিশেষ গবেষণা প্রকাশিত হয় বায়োসেফটি অ্যান্ড হেলথ সাময়িকীতে। চাইনিজ মেডিকেল অ্যাসোসিয়েশন ও চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) যৌথ উদ্যোগে প্রকাশিত এই সাময়িকীতে গবেষণাটি স্থান পায়। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক গণমাধ্যম এবং বিজ্ঞানবিষয়ক প্ল্যাটফর্ম সায়েন্স ও ফিজিক্স ডট অর্গে গবেষণাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

মেসবাহউর রহমান বলেন, “সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে দেশের যেকোনো প্রান্ত থেকেই আন্তর্জাতিক মানের গবেষণা করা সম্ভব। বায়োস্ট্যাটিস্টিক্স ও জনস্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে আমার গবেষণাকাজ অব্যাহত রাখতে চাই।”


রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৭ রোগী
রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৭ রোগী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

৫ দিন আগে


এক রাতে তিন দফা ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা
এক রাতে তিন দফা ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং ভারতের মিজোরাম-ত্রিপুরা এলাকায় এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত

৬ দিন আগে


টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশের শাহিন মিয়ার ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.

৬ দিন আগে


৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ
৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom