শিক্ষা

আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

অনলাইন ডেস্ক

১ দিন আগে


আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

ছবি: সংগৃহীত


চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার তাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ে বেশি উদ্বিগ্ন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপরও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছে।

তিনি জানান, পরীক্ষা চলাকালে দেশের কোথাও কেন্দ্র প্লাবিত হওয়ার খবর পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কয়েকটি কেন্দ্রে পানি প্রবেশ করলেও দ্রুত ব্যবস্থা নিয়ে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, যদি প্রশাসনের কোনো গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে বিষয়টি যাচাই-বাছাই করে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ পরিস্থিতি বিবেচনায় যেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, একইভাবে দেশের অন্য যেকোনো ক্ষতিগ্রস্ত এলাকাতেও প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই অধিকার থেকে বঞ্চিত করা হবে না। আন্দোলন না করে তারা যেন পড়াশোনায় মনোযোগ দেয়। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

১২ ঘন্টা আগে


পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় জড়ো হয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা।দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে পূর্বঘোষিত...

১৪ ঘন্টা আগে


লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের
লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলন এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বুধবার (১৫ জুলাই) বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। অন্য দিনের তুলনায় বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। পরীক্ষা শেষে সন্তানদের একা ফিরতে না দিয়ে সঙ্গে করেই বাসায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।সকাল ১০টায়...

১৭ ঘন্টা আগে


পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী
পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সারা দেশের পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করেই পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom