‘আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’: দিলীপ ঘোষ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা সফল হবে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এবং শিক্ষা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। ‘কাকরোচ জনতা পার্টি’ ব্যানারে পরিচালিত এই আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে।
দিলীপ ঘোষ অভিযোগ করেন, আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে সরকারবিরোধী আন্দোলন করে আসছেন।
তিনি বলেন, “একই ধরনের কিছু ‘আন্দোলনজীবী’ বারবার সাধারণ মানুষকে সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। সংসদ অধিবেশনের সময় তারা ইচ্ছাকৃতভাবে আন্দোলন তীব্র করে, কারণ তখন দেশজুড়ে বেশি মনোযোগ থাকে।”
‘বিদেশি শক্তির মদদ’ অভিযোগ
বিজেপির এই নেতা আরও দাবি করেন, আন্দোলনের পেছনে বিদেশি শক্তির প্রভাব রয়েছে।
তার ভাষায়, “এরা বিদেশি শক্তির পেশাদার পুতুল। ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু সফল হয়নি। এবারও হবে না।”
তিনি আরও বলেন, “একই ব্যক্তিরা কখনও কৃষক আন্দোলন, কখনও ছাত্র আন্দোলন, আবার কখনও নারী আন্দোলনের নেতৃত্ব দেয়।”
দিলীপ ঘোষের দাবি, আন্দোলনকারীরা সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করতে চায়, যাতে সেটিকে কেন্দ্র করে দেশজুড়ে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করা যায়।
রাহুল গান্ধীকে কটাক্ষ
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিরোধী দলগুলোরও সমালোচনা করেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের সমর্থন নেই এবং কিছু রাজনৈতিক নেতা বিদেশি স্বার্থে কাজ করছেন। তার অভিযোগ, শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে দিলীপ ঘোষের এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
৬ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
৭ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ...
৭ ঘন্টা আগে
