‘আমরাই ভালো খেলেছি, ন্যায়বিচার পাইনি’—রেফারিং নিয়ে ক্ষোভ মিশর কোচের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় বিদায়ের মুখে ঠেলে দিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে মিশরকে। শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং সেগুলোই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘সবকিছুই টাকার খেলা। তারা চায় মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। ফুটবলে মাঠের বাইরেও অনেক স্বার্থ কাজ করে। যা ঘটেছে, তা অন্যায্য। মিশরেরই পরের পর্বে ওঠা উচিত ছিল। আর্জেন্টিনার বিপক্ষে আমরাই ভালো দল ছিলাম।’
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, বিশ্বকাপের বাকি ম্যাচ আর দেখবেন না। তার ভাষায়, ‘আমি দেশে ফিরে যাচ্ছি এবং বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখব না। আমাদের সঙ্গে যা হয়েছে, তা মোটেও ন্যায়সঙ্গত নয়। আমরা একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল, একটি গোলও বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো, আমি জানি না।’
ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা একটি গোল ভিএআর পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগে বাতিল করা হয়। পরে ম্যাচের শেষ দিকে হামদি ফাথির ওপর ফাউলের অভিযোগে মিশর পেনাল্টির আবেদন জানালেও রেফারি খেলা চালিয়ে যেতে নির্দেশ দেন। সেই আক্রমণ থেকেই পাল্টা কাউন্টার অ্যাটাকে যোগ করা সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।
হাসানের মতে, খেলোয়াড়দের ভুলের চেয়ে ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সিদ্ধান্তই বেশি প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘আমাদের গোল হজমের পেছনে ভুল থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় ভুল করেছেন যারা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে ছিলেন। আমরা আমাদের প্রাপ্যটা পাইনি।’
হারের হতাশা গোপন করেননি মিশর কোচ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি হার একেবারেই পছন্দ করি না। আর এমনভাবে হারলে কষ্ট আরও বেশি লাগে। সমর্থকদের শুধু বলতে চাই, হতাশ হবেন না। আমরা তাদের আরও আনন্দ দিতে চেয়েছিলাম।’
রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হাসান। তিনি বলেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, তা হলো খেলোয়াড়রা ম্যাচ পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করেছে। তারা অসাধারণ পরিশ্রম করেছে।’
ম্যাচজুড়ে রক্ষণাত্মক কৌশলের পরিবর্তে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মিশর। সেই পরিকল্পনার ফলেই শুরুতেই দুই গোলের লিড নেয় দলটি। প্রথমার্ধে গোলরক্ষক মোস্তফা শোবেইরের একাধিক দারুণ সেভ আর্জেন্টিনাকে চাপে রাখে।
দেশীয় লিগনির্ভর দল নিয়েও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করতে পারায় গর্ব প্রকাশ করেন মিশর কোচ। তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই দেশীয় লিগে খেলে। অন্য অনেক দলের ফুটবলার ইউরোপের পেশাদার লিগে খেলেন। তারপরও মোহামেদ সালাহ ও ওমর মারমুশ ছাড়া প্রায় পুরোপুরি দেশীয় লিগের খেলোয়াড়দের নিয়ে আমরা সবার সঙ্গে সমানভাবে লড়েছি। এতে আমি গর্বিত।’
এদিকে ম্যাচের রেফারিং নিয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
