রাজনীতি

আমরা হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

৮ মাস আগে


আমরা হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে গিয়ে নিজের দলীয় কর্মী-সমর্থকদের বিপদের মুখে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর খুররমখাঁ আদর্শকলোনি এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি দল হিন্দু-মুসলমান ভাগ করার রাজনীতি করতে চায়, কিন্তু বিএনপি তা কখনোই চায় না। আমরা এই দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

নির্বাচনী পথসভায় লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল। আমরা আগেও রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের উন্নয়নে কাজ করেছি। তাই আবারও আমাদের ওপর আস্থা রেখে দেশ সেবার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, যারা মোনাফেকি করে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে আবারও দাঁড়াতে হবে।

তিনি বলেন, হিন্দু ভাই ও মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দিতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। এ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন, এটি তাঁর জীবনের শেষ নির্বাচন। তাই সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে এবং আমাকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হয়েছে। আমি যখন কারাগারে ছিলাম, তখন আমার স্ত্রীর অপারেশন হয়। তবুও আমি মাথা নোয়াইনি, আমার নেত্রী বেগম খালেদা জিয়াও মাথা নোয়াননি।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom