আন্তর্জাতিক

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’ : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’ : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ছবি: সংগৃহীত


কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। দীর্ঘদিনের অভিনয় জীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, তিনি শুধুই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে চান এবং ব্যক্তিগত জীবনকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, বহু বছর ধরে তিনি সম্মানের সঙ্গে অভিনয় করে আসছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যেতে চান। তিনি বলেন, “দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।”

অভিনেতা আরও জানান, সম্প্রতি যেসব বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে, সেখানে তাকে জড়িয়ে ভুল ধারণা ছড়ানো হচ্ছে। তবে তিনি কোনো রাজনৈতিক যোগাযোগ বা ফোনালাপ করেননি; বরং পারিবারিক সম্পর্কের কারণে স্বাভাবিকভাবেই কিছু ব্যক্তিগত কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি পরিষ্কারভাবে বলেন, তার বক্তব্য বা কাজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গেও বিভিন্ন সময় দেখা গেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক মাধ্যমে চলমান বিতর্কের কারণে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ ও শোবিজ অঙ্গনের সম্পর্ক নিয়ে বিতর্ক চলার মধ্যেই প্রসেনজিতের এই বক্তব্য এসেছে। বিশ্লেষকদের মতে, এতে করে অভিনেতাদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম

ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের

৫ ঘন্টা আগে


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ দিন আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom