‘আমার একটাই ছেলে, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’-কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বললেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুবির কেন্দ্রীয় খেলার মাঠে ছেলের প্রথম জানাজার আগে উপস্থিত মুসল্লি ও শুভানুধ্যায়ীদের কাছে এ অনুরোধ জানান তিনি।
অশ্রুসজল কণ্ঠে কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার একটাই ছেলে। কুমিল্লার আকাশের নিচে ও আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। বাবা হিসেবে আজ আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া। স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের মধ্যে ছিল গভীর আবেগ ও বেদনা।
প্রথম জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য কুমিল্লার গন্ধমতী এলাকায় নিয়ে যাওয়া হয়।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে কোটবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার সন্ধানে তল্লাশি শুরু করে।
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডের সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে সাতটার...
৭ মিনিট আগে
আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তের...
৫৮ মিনিট আগে
অপ্রতিমের বয়স ‘১৩’, সরকারি ভবনে লিখে দেওয়ার কথা বললেন দুদু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স ‘১৩’ সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এ কথা জানান শামসুজ্জামান দুদু।পোস্টে তিনি...
২ ঘন্টা আগে
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...
১৮ ঘন্টা আগে
