‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু এর জবাব চাই’: অপ্রতীমের মা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কীভাবে বাঁচব?’-নিখোঁজ ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের পর এভাবেই বিলাপ করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার বাসায় যান স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় সন্তানের মৃত্যুতে বাবা-মায়ের কান্না ও আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সমবেদনা জানাতে গেলে এমপির কাছে নাহিদা বেগম বলেন, ‘আমি কোনো বিচার চাই না, আমাকে এর উত্তর দিতে হবে। আমার ছোট্ট একটা ছেলে, সে কী অন্যায় করেছে? তার কী অন্যায় ছিল, আমি শুধু জানতে চাই। এটা কোন দেশ?’
ছেলেকে হারিয়ে কীভাবে জীবন কাটাবেন-সেই অসহায়ত্বের কথাও বলতে থাকেন তিনি। বিলাপ করতে করতে বলেন, ‘আমার তো একটাই ছেলে। আমি কেমনে আমার জীবন কাটাব? আমি আমার জীবন পার করব কেমনে? আমারে একটু সবাই বলেন, আমি আমার জীবনটা পার করব কেমনে।’
মায়ের এসব কথা শুনে মনিরুল হক চৌধুরীও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এর কোনো জবাব আমার কাছে নেই মা।’
পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এ এলাকার এমপি হিসেবে লজ্জিত ও দুঃখিত। এক মাসুম বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। ৯০ দিনের মধ্যে এ ঘটনার বিচার শেষ করতে হবে।’
শনিবার দুপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি সানন্দা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া।
অপ্রতীম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার একজন ব্যবসায়ী।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে এবং তারা কিছু ক্লু পেয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত হত্যাকারী শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মিরপুরে মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে প্রায় একই সময়ে, মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় পৃথকভাবে বাস দুটিতে আগুন লাগে।সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।এর কয়েক মিনিট পর
৩৮ মিনিট আগে
জামালপুরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগ নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে জামালপুরে ঝটিকা মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের চালাপাড়া পাইলিং রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন বলে জানা গেছে।মিছিলকারীরা মশাল হাতে ‘জয় বাংলা’ স্লোগান
৫৩ মিনিট আগে
কুমিল্লায় মিছিল-নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মোবারক হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে আটক করা হয়েছে।গ্রেপ্তার মোবারক হোসেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা।...
৪ ঘন্টা আগে
কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর
৬ ঘন্টা আগে
