আন্তর্জাতিক

‘আল্লাহ ইরানকে বিজয় দান করবেন’: মোজতবা খামেনির হাতে লেখা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ঘন্টা আগে


‘আল্লাহ ইরানকে বিজয় দান করবেন’: মোজতবা খামেনির হাতে লেখা চিঠি

ছবি: সংগৃহীত


ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে সংস্থাটির উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ করে লেখা চিঠিতে খামেনি বলেন, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই।’

হাতে লেখা বার্তায় তিনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফল হিসেবে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অপার বরকত ও বিজয় দান করবেন।

চিঠিতে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

সূত্র: মিডল ইস্ট আই


মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ

আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...

৯ ঘন্টা আগে


গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা
গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অনেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।অধিবেশনে কয়েকজন বিশ্বনেতা গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও গণহত্যার মতো গুরুতর অভিযোগের...

১০ ঘন্টা আগে


ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা
ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাঁকে বলেন, ‘দাঁড়াও, এখানে

১০ ঘন্টা আগে


শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’
শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের দেওয়া নাম ‘অর্ণব’ পেতে পারে।বর্তমানে গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতগতিতে এগিয়ে আসা সিস্টেমটি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom