সারাদেশ

আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ

অনলাইন ডেস্ক

৫৮ মিনিট আগে


আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের একদিন পর সীমান্তের ভারতীয় অংশে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়। মরদেহটি ভারতীয় ভূখণ্ডে থাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বয়ে বিএসএফ সেটি নিয়ে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, শাকিলের মরদেহ ভারতীয় অংশে থাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলের দিকে মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, শিশুটি কীভাবে সীমান্তের ওই এলাকায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে সেটি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিয়ম অনুযায়ী মরদেহটি বাংলাদেশে আনা হবে।


মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন
মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডের সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে সাতটার...

৭ মিনিট আগে


‘আমার একটাই ছেলে, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা
‘আমার একটাই ছেলে, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

‘আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’-কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বললেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুবির কেন্দ্রীয় খেলার মাঠে ছেলের প্রথম জানাজার আগে উপস্থিত মুসল্লি ও শুভানুধ্যায়ীদের কাছে এ অনুরোধ জানান তিনি।অশ্রুসজল...

১ ঘন্টা আগে


অপ্রতিমের বয়স ‘১৩’, সরকারি ভবনে লিখে দেওয়ার কথা বললেন দুদু
অপ্রতিমের বয়স ‘১৩’, সরকারি ভবনে লিখে দেওয়ার কথা বললেন দুদু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স ‘১৩’ সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এ কথা জানান শামসুজ্জামান দুদু।পোস্টে তিনি...

২ ঘন্টা আগে


অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom