আকাশে যাত্রীর জীবন বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
মস্কো থেকে ভিয়েতনামের হ্যানয়গামী একটি ফ্লাইটে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন মাঝআকাশে ৫০ বছর বয়সী এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাজার হাজার ফুট উপরে এই আকস্মিক অসুস্থতায় পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন সংকটময় মুহূর্তে এগিয়ে আসেন একই ফ্লাইটের যাত্রী, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।
রুশ সংবাদমাধ্যম আরটি-এর তথ্য অনুসারে, যাত্রার প্রায় তিন ঘণ্টা পর ওই যাত্রী উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন, যা যেকোনো সময় প্রাণঘাতী হতে পারত। এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া অপরিহার্য ছিল।
ফ্লাইটের কেবিন ক্রুরা যখন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখন পেশায় চিকিৎসক মুরাশকো তার আসন থেকে দ্রুত এগিয়ে যান। তিনি বিমানের মেডিকেল কিট ব্যবহার করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তিনি রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে আনেন এবং তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করেন।
ঘটনার একটি ভিডিও রাশিয়ার জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল 'শট' প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, মুরাশকো অসুস্থ যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন। এই মানবিক উদ্যোগে বিমানের অন্য যাত্রীরাও স্বস্তি প্রকাশ করেন।
মুরাশকোর তৎপরতায় শেষ পর্যন্ত যাত্রী সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা রাশিয়ার গণমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্ত্রীর এই পদক্ষেপকে তার 'মানবিক নেতৃত্বের' উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, যা দেশের জনগণের মধ্যে আস্থা বাড়িয়েছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
