আন্তর্জাতিক

আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, হবে গণভোটও

৬ মাস আগে


আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, হবে গণভোটও

ছবি: সংগৃহীত


থাইল্যান্ডে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দেশটির সংবিধান নিয়ে একটি গণভোটও হচ্ছে। ইতোমধ্যে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর বিবিসির।

থাইল্যান্ডে সাধারণত নির্ধারিত সময় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার নির্ধারিত সময়ের প্রায় চার বছর আগেই ভোট হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী চার বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের কারণে আগাম নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে দেশটি।

আগাম নির্বাচনের পেছনে রয়েছে কয়েক দফা রাজনৈতিক ও কূটনৈতিক সংকট।

২০২৫ সালের মে মাসে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্তে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় কম্বোডিয়ার হামলায় সীমান্ত এলাকায় এক থাই সেনা নিহত হন, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এর পরের মাস জুনে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সরকারপ্রধান হুন সেনকে ফোন করে সংকট নিরসনে আলোচনার উদ্যোগ নেন। ফোনালাপে তিনি হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন। ওই ফোনালাপটি পরে ফাঁস হয়ে যায়, যা থাইল্যান্ডের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।

এই ফোনালাপ ফাঁসের জেরে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির সবচেয়ে বড় জোটসঙ্গী ভূমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। এতে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে পড়ে এবং অল্প ব্যবধানে টিকে থাকে।

পরিস্থিতির চূড়ান্ত মোড় আসে ২০২৫ সালের আগস্টে। সে সময় থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায় দেন, প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা নৈতিকতা লঙ্ঘন করেছেন। ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান।

এরপর সেপ্টেম্বর ২০২৫ সালে সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল ‘পোগ্রেসিভ পিপলস পার্টি’র সঙ্গে জোট গঠন করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে এই জোট সরকারের প্রধান শর্ত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজন করা।

সেই শর্ত অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুতিন চার্নভিরাকুল সংসদ ভেঙে দেন। এর মধ্য দিয়ে থাইল্যান্ডে নতুন সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের পথ উন্মুক্ত হয়।

আজকের এই নির্বাচন ও গণভোটকে ঘিরে থাইল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশটির জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১১ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১১ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৭ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom