আন্তর্জাতিক

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশি বার বৈঠক করছেন তিনি।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এদিকে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্যরাষ্ট্র নয় এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে দেশটির নিজস্ব আইনি ও কূটনৈতিক অবস্থান রয়েছে।

নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন গাজা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে রয়েছে।


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

৮ ঘন্টা আগে


হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান
হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom