আইপিএল মিনি নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটার
অনলাইন ডেস্ক
আইপিএলের এবারের মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৩৫০ জনকে নির্বাচিত করে নিলামের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সোমবার আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
চূড়ান্ত নিলাম তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই নিলাম।
সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকা ৪০ জনে নেমে এসেছে, যেখানে রয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি করে। আর স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। বাংলাদেশের সাতজনের মধ্যে রাকিবুল হাসানের নামটি অনেকের কাছে চমকে দেওয়ার মতো। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এই বাঁহাতি স্পিনার নিয়মিত খেলেন ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে। তবে এখনো তার জাতীয় দলে অভিষেক হয়নি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত ৩৫ ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। চূড়ান্ত ৩৫০ জনের তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে মোট ৭৭ জনকে নেওয়ার সুযোগ রয়েছে, যার মধ্যে বিদেশিদের জন্য জায়গা ৩২টি। সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স—৬৪.৩০ কোটি রুপি। ফ্র্যাঞ্চাইজিটিকে ৬ বিদেশিসহ ১৩ জন খেলোয়াড় দলে নিতে হবে।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ক্যাটাগরিতে রয়েছেন ভারতের ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিঞ্চোই। দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড় সংখ্যা ৯, আর ১.২৫ কোটি রুপির ভিত্তিমূল্যের খেলোয়াড় রয়েছেন ৪ জন। ১ কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় আছেন ১৭ জন ক্রিকেটার। সর্বাধিক ২৭৭ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
বিশ্লেষকদের ধারণা, এবারের মিনি নিলামে সর্বোচ্চ দাম পেতে পারেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনি ব্যাটসম্যান হিসেবে নাম নিবন্ধিত করেছেন এবং নিলামের প্রথম সেটেই থাকছেন।
ভারতের ২৪০ জন খেলোয়াড়ের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশিদের মধ্যে আনক্যাপড খেলোয়াড় রয়েছেন ১৪ জন। যেসব ক্রিকেটার কখনো জাতীয় দলে খেলেননি, অথবা পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কিংবা পাঁচ বছর ধরে কেন্দ্রীয় চুক্তিতে নেই—তাঁদের আনক্যাপড হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে অংশগ্রহণ এবার তাই নতুন সম্ভাবনা তৈরি করেছে, বিশেষ করে মোস্তাফিজ ও রিশাদের প্রতি দলগুলোর আগ্রহ নিয়ে চলছে আলোচনা।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
