আদিনা মসজিদ ঘিরে নতুন বিতর্ক, শিবপূজার উদ্যোগে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একদল হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছে, ৬৫৩ বছর পুরোনো এই স্থাপনাটি মূলত ‘আদিনাথ শিবমন্দির’। এ দাবির ভিত্তিতে মসজিদের নিকটবর্তী এলাকায় শিবপূজা ও রুদ্রাভিষেকের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মসজিদের প্রায় ৫০ মিটারের মধ্যে একটি শিবলিঙ্গ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে আদিনাথের রুদ্রাভিষেক অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে বিজেপির রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি আদিনা মসজিদকে ‘আদিনাথ মন্দির’ হিসেবে দাবি করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) তথ্য অনুযায়ী, ১৩৭৩ খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকান্দর শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তবে একাংশের দাবি, স্থাপনাটির বিভিন্ন কারুকাজে শিবসহ হিন্দু দেবদেবীর চিত্র রয়েছে এবং এটি পূর্বে একটি শিবমন্দির ছিল।
এ বিষয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ফলে স্থাপনাটির ঐতিহাসিক পরিচয় ও মালিকানা নিয়ে এখনো কোনো চূড়ান্ত রায় হয়নি।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা কাজল গোস্বামী দাবি করেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কারুকাজে আদিনাথ ও অন্যান্য হিন্দু দেবদেবীর উপস্থিতির প্রমাণ রয়েছে। তার ভাষ্য, এটি মূলত একটি প্রাচীন শিবমন্দির, যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও দাবি করেন, অতীতে প্রত্নতাত্ত্বিক খননের সময় শিব ও দুর্গার মূর্তি উদ্ধার হয়েছিল। তাদের দাবি, স্থাপনাটিকে মন্দির হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হোক।
তবে স্থাপত্য ইতিহাসবিদদের একটি বড় অংশের মতে, আদিনা মসজিদের দেয়াল ও প্রবেশপথে থাকা কিছু হিন্দু মোটিফ মধ্যযুগীয় নির্মাণশৈলীতে পূর্ববর্তী স্থাপনার উপকরণ পুনঃব্যবহারের ফল হতে পারে। তাদের মতে, সে সময় এ ধরনের পুনঃব্যবহার একটি পরিচিত স্থাপত্যরীতি ছিল। একই সঙ্গে অনেক গবেষক আদিনা মসজিদকে ইসলামি ও স্থানীয় স্থাপত্য ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করেন।
নতুন করে আন্দোলন শুরু হওয়ায় মালদা জেলা প্রশাসন ও পুলিশ স্মৃতিস্তম্ভটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে।
এদিকে মালদা জেলা পুলিশ এক জনবিজ্ঞপ্তিতে জানায়, আদিনা মসজিদ ১৯৫৮ সালের Ancient Monuments and Archaeological Sites and Remains Act-এর আওতায় সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অনুমতি ছাড়া সেখানে কোনো ধর্মীয় কার্যক্রম পরিচালনা বা স্থাপনায় পরিবর্তনের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দু সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ধর্মীয় আচার-অনুষ্ঠান নিকটবর্তী মন্দিরেই সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে স্থাপনাটির বিষয়ে তাদের দাবি আদালতের মাধ্যমেই উপস্থাপন করা হবে।
আদালতে মামলা বিচারাধীন থাকায় আদিনা মসজিদের ঐতিহাসিক পরিচয় ও মালিকানা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৫ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৬ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৬ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৭ ঘন্টা আগে
