আধিপত্যবাদী আগ্রাসনের কাছে বাংলাদেশ মাথানত করেনি, করবে না: মিয়া গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সোমবার (১৫ জুন) রাজধানীর শাহবাগে ‘ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে’ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, লাল-সবুজ পতাকার ভূখণ্ড রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং সীমান্তবর্তী ৩২ জেলার মানুষ পুশইন প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও বন্ধুত্বে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি বন্ধুত্বের আড়ালে দাদাগিরি করতে চায়, তবে এ দেশের জনগণ তা মেনে নেবে না।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। তবে ভারতের বিরুদ্ধে সীমান্ত হত্যা, পুশইন এবং রাজনৈতিক আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হলে জনগণের পক্ষে অবস্থান নিতে হবে।”
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত পরিস্থিতি ও পুশইন ইস্যুতে জনগণের উদ্বেগ বাড়ছে। তিনি সরকারের নীতির সমালোচনা করে সতর্কবার্তা উচ্চারণ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্ত হত্যা ও পুশইনের ঘটনাগুলো দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক।
সমাবেশে বাংলাদেশ লেবার পার্টি, জাগপা, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, এলডিপি এবং অন্যান্য শরিক দলের নেতারাও বক্তব্য দেন। বক্তারা সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় আরও সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইনের ঘটনা বন্ধে সরকারকে আরও দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ শেষে শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মৎস্য ভবন মোড়, জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৪ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৫ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
