আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে সেলিম খান ও শান্ত খানের মরদেহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক আবেদনটি মঞ্জুর করেছেন। তবে কবে মরদেহ উত্তোলন করা হবে, তা পরে জানানো হবে।
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ তাদের নিজ বাড়ির এলাকায় দাফন করা হয়েছিল।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা আবারও জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে তারা নিহত হন।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সে সময় পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করা হয়।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা গেছে।
আদালতের নির্দেশের পর এখন সেলিম খান ও শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। তাদের মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে এ ময়নাতদন্ত করা হচ্ছে।
তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস
তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না। দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা
২৫ দিন আগে
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...
২৭ দিন আগে
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...
১ মাস আগে
বিচারিক আদালতে দ্রুত রায় হাইকোর্টে থমকে রামিসা হত্যা মামলার শুনানি
দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার সম্পন্ন হলেও হাইকোর্টে এসে থমকে গেছে পরবর্তী আইনি প্রক্রিয়া। নিম্ন আদালতে মাত্র পাঁচ কার্যদিবসে বিচার শেষে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখনো হাইকোর্টে শুরু হয়নি মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি।রামিসা...
১ মাস আগে
