আদালতের আদেশে মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন।
মামলায় আসামিদের জবাব দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে মেহজাবীন ও আলিশান চৌধুরীর পক্ষে লিখিত জবাব দাখিল করা হয়। জবাব পর্যালোচনা ও উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় এই আদেশ দিয়েছেন।
মামলার বাদী আমিরুল ইসলাম। তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে মেহজাবীনের নতুন একটি পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার জন্য তিনি ২৭ লাখ টাকা বিনিয়োগ করেন। তবে দীর্ঘ সময় পার হলেও আসামিরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন সময় ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হয়। পরে গত বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা দাবি করলে আসামিরা বাদীকে ১৬ মার্চ ২০২৫ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তাঁর ভাই ও অজ্ঞাতনামা চার-পাঁচজন বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
এরপর বাদী ভাটারা থানায় গেলে থানা-পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী তিনি আদালতে মামলা করেন।
শুনানি শেষে আদালত অভিযোগের উপস্থাপিত তথ্য ও পরিস্থিতি বিবেচনায় মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীকে মামলাটি থেকে অব্যাহতি প্রদান করেন।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
৪ ঘন্টা আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
৬ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৩ দিন আগে
