আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের পোস্টার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা–১১ আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে এবং আশপাশের বিভিন্ন গলিতে তাঁর নির্বাচনী পোস্টার সাঁটানো অবস্থায় দেখা গেছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের প্রচারণায় যেকোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও প্রকাশ্য দিবালোকে পোস্টার লাগানোর ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঢাকা–১১ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সমকালকে বলেন,
‘আমরা প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছি। একদিকে পোস্টার নামানো হলে অন্যদিকে আবার লাগানো হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই সিটি করপোরেশনকে দ্রুত পোস্টার অপসারণের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। পোস্টার লাগানোর সময় কাউকে হাতেনাতে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে না পাওয়া গেলেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনাতেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
ইসি আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় পোস্টার, ব্যানার, ফেস্টুন বা হ্যান্ডবিল ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি প্রচার সামগ্রী তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর ও অপচনশীল কোনো উপাদান ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা–১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপেও পাঠানো বার্তার কোনো জবাব পাওয়া যায়নি।
উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও বিভিন্ন আসনে প্রার্থীদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা জরুরি।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৪ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৬ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৯ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
