আবুধাবি সফর শেষে দেশে ফিরলেন মোদি, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার আবুধাবিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, নৌপরিবহন ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন,
“ফলপ্রসূ ইউএই সফরের কিছু মুহূর্ত দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করবে।”
পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দুই নেতার বৈঠক, করমর্দন, চুক্তি স্বাক্ষর এবং রাষ্ট্রীয় অভ্যর্থনার বিভিন্ন দৃশ্য দেখা যায়।
সফরকালে ভারত ও সংযুক্ত আরব আমিরাত-এর মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদারের বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচনায় প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি বিনিময়, সামরিক প্রশিক্ষণ, সমুদ্র নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
জ্বালানি খাতেও কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে ইউএইর অংশগ্রহণ বৃদ্ধি, ভবিষ্যতের জন্য গ্যাস রিজার্ভ গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও চুক্তি হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সফরে ভারতে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও এসেছে। অবকাঠামো, জ্বালানি ও বিভিন্ন উন্নয়ন খাতে এই বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগের সময় মোদির এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। ফলে জ্বালানি সরবরাহ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রবাসী ভারতীয়দের নিরাপত্তার বিষয়ও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দেশ সফরের অংশ হিসেবে মোদি প্রথমে ইউএই সফর করেন। এরপর তার নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফরের কথা রয়েছে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
