আবারও কাউকে খুন হতে হবে এমন রাজনীতি কল্পনাও করতে পারি না: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই–আগস্টে প্রায় দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর এবং একটি ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটার পর আবার রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে এমন বাস্তবতা কল্পনাও করা যায় না।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
শেরপুর–৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ লেখেন, এ ঘটনার দায় শুধু বিএনপির নয়, সরকারকেও নিতে হবে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সরকার ও প্রশাসন যেভাবে একটি নির্দিষ্ট দলকে সর্বক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনাকে তারই ফলাফল হিসেবে দেখছেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে তারা বারবার সতর্ক করলেও বিএনপি সে সতর্কতা আমলে নেয়নি। তার দাবি, বিএনপি যদি এসব সতর্কবার্তা গুরুত্ব দিয়ে শুনত, তাহলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে প্রাণ হারাতে হতো না।
এনসিপির এই নেতা বলেন, তারেক রহমান সারা দেশে গিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলছেন, বলছেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। কিন্তু বিএনপি নেতাকর্মীদের হাতে যেন মানুষ খুন না হয়-সে বিষয়ে তারেক রহমানের পরিকল্পনা কী, সেটি জনগণ জানে না।
তিনি প্রশ্ন তুলে বলেন, “বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ যদি নিরাপদই না থাকে, তাহলে সেই ফ্যামিলি কার্ড দিয়ে মানুষ কী করবে?”
হাসনাত আবদুল্লাহ শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান।

পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৪ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৬ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৯ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
