আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা হ্রাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
সংগঠনটি আরও জানায়, অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে হিসাব করা হবে।
এর আগে গত ১০ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস পেয়েছিল।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের...
৩ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ-১১...
২২ ঘন্টা আগে
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান।এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ চালানে গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে
২ দিন আগে
দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির এই পরিবর্তন এলো।জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও
৩ দিন আগে
